বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আমাদের মূল লক্ষ্য এই সরকারকে প্রতিহত ও পরাজিত করা

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারকে প্রতিহত ও পরাজিত করাই আমাদের মূল লক্ষ্য।’

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চলমান রাজনৈতিক সংকট এবং ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনও প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক।

তিনি বলেন, কবিদের মধ্যে মানুষকে জাগিয়ে তোলা, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে—আমার মনে হয় এই সময়ে নজরুলকে যদি স্মরণ করি তাহলে আরও বেশি অনুপ্রাণিত হবো।

মির্জা ফখরুল বলেন, যখন ভোলাতে আমার ভাই নুর আলমকে গুলি করে হত্যা করা হয়, যখন ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়, অথবা যখন আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন করা হয়, যখন আমরা দেখি আমাদের নেতা গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়, যখন আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে বিদেশে নির্বাসিত করে রাখা হয়—তখন নজরুল ইসলাম আমার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়। তাকে অনেক বেশি অনুসরণ করতে ইচ্ছে করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুলের গান-কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা জোগাবে। কারণ, এখনও আমাদের কারাগারে যেতে হয়। সংগ্রামে অবতীর্ণ হতে হয়। তাই নজরুল ছাড়া আমাদের গত্যন্তর নেই।

অনুষ্ঠানে নজরুল গবেষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারী প্রমুখ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION