মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গুম-খুনের ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠনের দাবি ফখরুলের

মীর্জা ফখরুল, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে’সহ বিভিন্নভাবে গুম-খুনের ঘটনায় জাতিসংঘের অধীনে ‘স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা স্পষ্টত বলছি, গুম ও খুনের ঘটনায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে। অন্যথায় গুমের সঙ্গে জড়িত থাকার কারণে এই সরকারকেও বিচারের সম্মুখীন করা হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের গুম-খুন করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে। ইতোমধ্যে আমাদের আন্দোলনে সরকার ভয় পেয়ে লাঠিয়াল বাহিনীকে লেলিয়ে দিয়েছে। তারপরও বলতে চাই, কোনও লাঠিয়াল বাহিনী দিয়ে কাজ হবে না। এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য দলের নেতাকর্মীদের আরও ত্যাগ স্বীকার করতে হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION