শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

রুপালি পর্দায় অভিষেক হচ্ছেন বালাকৃষ্ণার পুত্র

বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। বয়স ৬২ বছর হলেও এখনো রুপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেতা। এবার বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন বালাকৃষ্ণার পুত্র নান্দামুরি মোক্ষাগ্ন তেজা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে— এর আগে গুঞ্জন উঠেছিল, পুরি জগন্নাতের হাত ধরে বড় পর্দায় অভিষেক হচ্ছে নান্দামুরি মোক্ষাগ্ন তেজার। এরপর ধারাবাহিকভাবে শোনা যায়, অনিল রবিপুড়ি, কৃষ, এসএস রাজামৌলির হাত ধরে অভিষেক হচ্ছে তার। তবে এসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। এবার জানা গেলো, ‘শ্যাম সিং রায়’খ্যাত পরিচালক রাহুলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখছেন তেজা। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সংশ্লিষ্টরা।

পরিচালক রাহুলের মুখ থেকে সিনেমার গল্প শুনে পছন্দ করেছেন তেজা। এ বিষয়ে একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘তেজার এই প্রজেক্টটি সবকিছু মিলিয়ে চূড়ান্ত। তেজার বাবা বালাকৃষ্ণা চাচ্ছেন, প্রেমের গল্প নির্ভর কাহিনি নিয়ে সিনেমায় অভিষেক হোক ছেলের। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।’

বালাকৃষ্ণার পরবর্তী সিনেমা ‘এনবিকে১০৭’। এতে হাঁটুর বয়েসী শ্রুতি হাসানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বালাকৃষ্ণাকে। এটি পরিচালনা করছেন গোপিচাঁদ মালিনেনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION