শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

নিম্নচাপে উত্তাল সৈকত: পর্যটক গোসলে সতর্কতা 

সমুদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্ট এলাকায় জোয়ারে ঢেউ আচড়ে পড়ছে বাঁধের উপর। ছবি সকাল ১১ টা।

বিশেষ প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর রয়েছে উত্তাল। কক্সবাজার আবহাওয়া অফিস সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝড়ো হাওয়া বইছে। নিম্নচাপের প্রভাবে সাগরে জোয়ারের পানি এক দুই ফুট পানি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিস। এতে করে কক্সবাজারের উপকূলীয় এলাকা কুতুবদিয়া ধলঘাটা মাতারবাড়ী সহ জেলার নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এদিকে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফের সাথে সেন্টমার্টিন্স দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। সেন্টমার্টিন্স ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানিয়েছেন নিম্নচাপের প্রভাবে তিন নম্বর সিগনাল থাকায় রবিবার থেকে সেন্টমার্টিন্স দ্বীপের সাথে নৌযোগাযোগ বন্ধ রয়েছে।
অপরদিকে সাগর উত্তাল থাকায় কক্সবাজারে সৈকতে আসা পর্যটকদের গোসল করার সময়  সতর্ক করছে লাইফ গার্ড কর্মীরা। কক্সবাজার সৈকতে নিয়োজিত বিচকর্মী বেলাল  জানিয়েছেন ,সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। জেলা প্রশাস পক্ষ থেকে পর্যটকদের সচেতনতা অবলম্বনের জন্য বলা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক সজাগ রয়েছে জেলা প্রশাসন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION