সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

৩৬ মিনিট খেলেই মেসির জোড়া গোল

খেলাধুলা ডেস্ক:

ফ্লু’র কারণে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। নেমেছেন যখন ম্যাচের আর বাকি ৩৬ মিনিট। শেষ চার মিনিটে করেছেন দুই গোল। তাতেই জ্যামাইকার বিপক্ষে ৩-০ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। চলে এসেছে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডের খুব কাছেও।

বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোর শেষ ম্যাচে মেসিকে তো বটেই, রড্রিগো ডি পলকেও দলে রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি। জায়গা হারান পাপু গোমেজও। একাদশে ফেরেন ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া, ইউলিয়ান আলভারেজরা।

তবে তাদের পেয়েও প্রথমার্ধে আর্জেন্টিনা বেশ বিবর্ণ ফুটবলই খেলেছে। গোলটা অবশ্য আদায় করে নিয়েছে ঠিকই। ১২ মিনিটে প্রতিপক্ষ বিপদসীমায় লাওতারো মার্টিনেজ বল পায়ে ঢুকে পড়েন, এরপর স্কয়ার করেন সতীর্থ ইউলিয়ান আলভারেজকে। তার সহজ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION