সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

‘ভালো খেলার’ দিন শেষ, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

আগামীকাল ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের নারী এশিয়া কাপ। যেখানে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ থাইল্যান্ড। এশিয়া কাপ যেহেতু বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে সে কারণে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন না বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ শুক্রবার সিলেটে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, নিজেদের ক্রিকেটটাই খেলতে চান তারা। সেক্ষেত্রে প্রধান লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলা। ট্রফি ধরে রাখার জন্য যেমন খেলা প্রয়োজন তেমন খেলাই তারা এখন খেলছেন বলে জানান জ্যোতি।

অধিনায়ক জ্যোতির মতে, ‘নিজের ঘরে আমরা ওভাবে চ্যালেঞ্জ মনে করছি না। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলা, অন্য দলের শক্তি আমরা দেখছি না। আমরা আমাদের ক্রিকেটটাই খেলতে চাই।’

জ্যোতি আরও যোগ করেন, ‘ভালো খেলার সময় কিন্তু এখন শেষ। যেহেতু ট্রফি আমাদের ছিল, চেষ্টা করব ট্রফিটা যেন আমাদেরই থাকে এবং ভালো ক্রিকেট কিন্তু আমরা ইতোমধ্যেই খেলছি। ভালো ক্রিকেট খেললে ট্রফি আমাদের ঘরে আসবে। সব মিলিয়ে লক্ষ্য ভালো ক্রিকেট খেলার এবং ট্রফি ধরে রাখার।’

নারী ক্রিকেটে সব দেশই উন্নতি করেছে। সেই ধারায় বাংলাদেশও উন্নতি করেছে বলে জানান অধিনায়ক জ্যোতি। সবমিলিয়ে নিজেদের সহজাত ক্রিকেটটা খেলেই নিজেদের পরিকল্পনায় এগোতে চান বলে জানালেন টাইগ্রেস নারী অধিনায়ক।

জ্যোতি বলেন, ‘সবগুলো দলই কিন্তু উন্নতি করেছে। আমরাও উন্নতি করেছি, তাই সবক্ষেত্রেই দিক বিবেচনা করা যায়। হয়্তো এখন প্রত্যেকটা দলের শক্তি অনেক বেড়ে গেছে, স্টিল আমরাও ইম্প্রুভ করেছি। আমরা আমাদের ক্রিকেটটা খেলতে চাই এবং আমরা আমাদের পরিকল্পনামতো এগোতে চাই।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION