শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

অবশেষে এক সঙ্গে শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী

শাকিব বুুবলী

বিনোদন ডেস্ক:

সন্তানের খবর প্রকাশের একদিন পরই এক সঙ্গে কাজে ফিরেছেন ঢালিউডের অন্যতম আলোচিত তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। শনিবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তারা।

এদিন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শেষ গানের শুটিং করছেন তারা। দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।

২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল সিনেমাটির দৃশ্যধারণ। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল। শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়। পরবর্তী সময়ে লকডাউনসহ নানা কারণে গানটির শুটিং করা সম্ভব হয়নি। সিনেমার এ গানটি শেষ করেই ছবিটির মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে, গতকাল শুক্রবার সকালে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সন্তানের বাবা হিসেবে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নাম জানিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। পরে সন্তানের স্বীকৃতি দেন শাকিব নিজেও। এ নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION