রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ফ্লাইট ধরতে না পেরে বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

খেলাধুলা ডেস্ক:

ধৈর্যের বাধ ভেঙে গেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ায় যাওয়ার পুনর্নির্ধারিত ফ্লাইটেও ওঠেননি শিমরন হেটমায়ার। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে তাকে বাদ দিলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

গত শনিবার ওয়েস্ট ইন্ডিজ দল অস্ট্রেলিয়ার বিমান ধরেছিল। কিন্তু হেটমায়ার ওই দিন না গিয়ে সোমবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বোর্ডও তা মেনে নিয়ে ওই দিনের টিকিট বুকিং দেয়। কিন্তু হেটমায়ার দলকে জানিয়ে দেন, পারিবারিক কারণে তিনি বিমান ধরতে পারছেন না।

ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, ‘ফ্লাইট পাওয়া তো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, আজ গায়ানা থেকে তার জন্য একটি আসন পাওয়া গিয়েছিল। মানে দুর্ভাগ্যবশত সে ৫ অক্টোবর মেট্রিকন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারতো না। আজ সকালে হেটমায়ার ডিরেক্টর অব ক্রিকেটকে জানিয়েছেন, আজ বিকালে নিউ ইয়র্কের ফ্লাইটের জন্য সময়মতো তিনি বিমানবন্দরে পৌঁছাতে পারবেন না।’

দলে ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন শামারা ব্রুকস। ৩৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১১ টি-টোয়েন্টি খেলেছেন এবং শিগগিরই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়বেন।

ব্রুকস এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তাল্লাওয়াসকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ৭ ইনিংসে করেন ২৪১ রান। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪৭ ও অপরাজিত ১০৯ রান করার পর ফাইনালে করেন ৪৭ রান।

ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস বলেছেন, ‘পারিবারিক কারণে শিমরনের ফ্লাইট শনিবার থেকে সোমবার পরিবর্তন করার সময় আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম, আবার কোনও কারণে দেরি হলে এবং অস্ট্রেলিয়ায় যেতে সমস্যা থাকলে দলে তার বদলি ঘোষণা ছাড়া আর কোনও পথ নেই। গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্টের প্রস্তুতির জন্য দলের সমার্থ্যের সঙ্গে আমরা আপস করবো না।’

ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার সঙ্গে আরেকটি টি-টোয়েন্টি খেলবে ৭ অক্টোবর। বিশ্বকাপে প্রথম রাউন্ডে তারা লড়বে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION