শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

আজ মধ্যরাত থেকে ইলিশ শিকার নিষিদ্ধ

ভয়েস নিউজ ডেস্ক:

আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ২২ দিনের অবরোধ। ৭ অক্টোবর (৬ অক্টোবর রাত ১২.০১ মিনিট) শুরু হওয়া মৎস্য শিকারে এ নিষেধাজ্ঞা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।

মৎস্য বিভাগ সূত্র জানায়, ইলিশ সারা বছরই কমবেশি ডিম ছাড়ে। তবে আশ্বিন মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমায় ইলিশ প্রচুর ডিম ছাড়ে। প্রজননের এই প্রধান সময় ইলিশ গভীর সাগর থেকে মোহনা ও নদীর মিঠা পানিতে ছুটে আসে।

জেলেরা অকপটে স্বীকার করেন, মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ২২ দিনের অবরোধের সুফল তারা পাচ্ছেন। ইলিশের সঙ্গে অন্যান্য মাছেরও উৎপাদন বেড়েছে। অবরোধকালকে সফল করার বিষয়ে তাদের আগ্রহ রয়েছে। তবে এ সময় দেওয়া প্রণোদনা বাড়ানো এবং নির্ধারিত সময়ে প্রকৃত ইলিশ শিকারিদের মাঝে বিতরণ ও পার্শ্ববর্তী দেশের জেলেদের মাছধরা বন্ধের দাবি জেলেদের।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ-অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, সময়টি যথোপযুক্ত। তবে জলবায়ু পরিবর্তনের ফলে কিছু পরিবর্তন হয়তো হতে পারে। সেটি নিয়ে পরীক্ষা না করে কিছু বলা যাবে না।

তিনি আরও বলেন, অনিবন্ধিত অনেক জেলে রয়েছে তাদের নিবন্ধনের আওতায় আনা দরকার। যারা জেলে নয়, অথচ জেলে হিসেবে নিবন্ধিত হয়েছে, তাদের বাদ দেওয়া উচিত। এ নিয়ে মৎস্য বিভাগের একটি প্রকল্প ছিল। সেটি পুনরায় চালু করা দরকার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION