শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে দুই কেজি আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার 

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে দুই কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
আজ শনিবার ভোরে পৃথক দুটি জায়গায় এই অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সকালে দেয়া এক প্রেস রিলিজ এ জানান বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের একটি টহল টিম আজ ভোর রাতে টেকনাফের খারাংখালী এলাকায় টহল দেয়ার সময় দুই জন মাদক কারবারি মিয়ানমার সীমানা থেকে  নাফ নদী পেরিয়ে বাংলাদেশের প্রান্তে আসলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় মাদক কারবারি দুজন সাতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
অপরদিকে একই সময় বিজিবি টেকনাফ হোয়াইক্যং চেক পোস্টে একটি ইজিবাইকের সীটের নীচে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ইজিবাইকের চালক পালিয়ে যায়।
টেকনাফ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION