বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

করোনায় আক্রান্ত হলেন মাশরাফি মুর্তজার

খেলাধুলা ডেস্ক:

ক্রীড়াঙ্গনে একের পর এক করোনাভাইরাসের থাবা। কোভিড-১৯ রোগ ধরা পড়েছে এবার মাশরাফি মুর্তজার। আজ (শনিবার) সাবেক অধিনায়কের ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার করোনা ধরা পড়ে সাবেক ওপেনার নাফিস ইকবালের।

করেনোর উপসর্গ থাকায় শুক্রবার পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। আর আজ (শনিবার) দুপুরে করোনার ফলাফল ‘পজিটিভ’ আসে তার।

মাশরাফির ছোট ভাই মোরসালিন বলেছেন, ‘ভাইয়ার দু্ই দিন ধরে জ্বর। গতকাল (শুক্রবার) রাতে টেস্ট করান উনি। আজ (শনিবার) টেস্টে পজিটিভ এসেছে। ভাই বাসাতেই আইসোলেশনে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি সংক্রমণের শুরু থেকেই এলাকার জনগণের সেবার কাজ করে যাচ্ছেন। গত কয়েক মাসে বেশ কয়েকবার নড়াইল যেতে হয়েছে তাকে। এখন তিনি নিজেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত।

দুই দিন আগেও করোনার নমুনা সংগ্রহে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন তিনি। মাশরাফির প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় নড়াইল জেলার তিন উপজেলায় ২ জন করে মোট ৬ জন টেকনিশিয়ানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাসে করোনার সংক্রমণ রোধে নানামুখী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION