সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে মোহাম্মদ সুমন (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টারদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সুমন (৪০) ঢাকা জেলার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
কক্সবাজার সৈকতে দায়িত্বরত বিচ কর্মী বেলাল জানান, দুপুরে অন্যান্যদের মত নিহত পর্যটক মোহাম্মদ সুমন সাগরে গোসল করতে নামেন। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে পানিতে ভেসে যান। খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড কর্মীদের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মাসুম বিল্লাহ কক্সবাজার ভয়েসকে জানান, গত সোমবার কক্সবাজার ভ্রমনে এসে লাবণী পয়েন্টে হোটেল কল্লোলে উঠেন। সাথে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লাবনী পয়েন্টে গোসল করতে নামলে ভেসে যায়। পরে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভয়েস/আআ