বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
গুরুতরভাবে জখম করে রাতে বের করে দিলে এক আত্মীয়ের বাসায় আশ্রিত মোঃ আলম ও তার স্ত্রী। জিকির উল্লাহ জিকু :
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের কবির বাজার এলাকায় নতুন ত্রাস মনিরুল হক প্রকাশ মনিরুলিক্কা।তার নেতৃত্বে সন্ত্রাসী স্টাইলে এক অসহায় পরিবারের সদস্যদের মারধরসহ নির্যাতনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে নির্যাতিত এই অসহায় পরিবারটির সকল সদস্যকে মারধর করে রাতের আঁধারে রাত ( 21 জুন) দশটায় জোরপূর্বক বের করে দিয়ে ভিটেবাড়ি দখলে রেখেছে মনিরুলিক্কা গ্যাং।
ঘটনাটি ঘটে, ২১ জুন রাত দশটার দিকে। ভিকটিম পরিবারের প্রধান শফিউল আলম জানান, গত কিছুদিন আগে থেকে অজানা কারণে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে মরিণরুল। তার কথায় বশিভূত না হলে এর জের ধরে (20জুন) মণিরুল তার ভাই একরামসহ পুত্র রিয়াদ, ইরফান ও ইমরান বাসায় ঢুকে বাসার সবাইকে মারধরসহ আসবাবপত্র ভাংচুর করে।ওই হামলায় গুরুতর আহত হন শফিউল আলমও তার স্ত্রী রেহেনা বেগম।
তিনি আরো জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে দিবে বলে আশায় প্রশাসনের আশ্রয় থেকে বিরত থাকে তারা। কিন্তু আজ সোমবার দিবাগত রাতে মনিরুলিক্কার নেতেৃত্বে আবারো সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে গ্যাংসহ বাসায় ঢুকে অসুস্থ স্ত্রীকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। বর্তমানে তারা রাতে নিরাপত্তহীনতায় অসহায়ভাবে এক আত্মীয়ের বাড়িতে আছে।
আহত মধ্যবয়স্ক নারী রেহেনা বেগম বলেন, মনিরুলিক্কার হাতে প্রথমবার আহত হওয়ার পর মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেয়ারপর উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে রেফার করেন। চিকিৎসা শেষে (21 জুন) বাসায় আসলে পুনরায় মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তাদের।
এলাবাবাসীসূত্রে জানাযায়, মণিরুল হক প্রয়াত চেয়ারম্যান কবির হোসেনের ভাই।বর্তমান কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকনের চাচা। সেই সুবাদে এলাকায় প্রভাব বিস্তার করে থাকে এবং বিচার শালিশ করে অনৈতিক পন্থা অবলম্বন করার করার কারণে ধান্ধাবাজ লোক হিসেবে পরিচিত। ধান্ধা ঠিকিয়ে রাখতে বর্তমানে সংঘবদ্ধ একটি গ্যাং দল তৈরি করে এলাকায় আধিপত্য বজায় রেখে ভবিষ্যত পথ তৈরি করছে।
আর মোহাম্মদ আলম তার বাপের একমাত্র সন্তান হওয়ায় অনেকটা অসহায়। তার প্রবাসী একপুত্র বর্তমানে প্রাণের ভয়ে একসপ্তাহ বাসায় যেতে পারছেনা। বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় রাতযাপন করছে।
এবিষয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাটি ফোনে একজন থেকে শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভয়েস/জেইউ।