বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

প্রথম ম্যাচে ধাক্কা খেল লিভারপুল

খেলাধুলা ডেস্ক:

করোনা ধাক্কা সামলে ফের শুরু হওয়া প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ধাক্কা খেল লিভারপুল। শিরোপার খুব কাছে থাকা দলটাকে রুখে দিল এভারটন।

রবিবার গুডিসন পার্কে গোলশূন্য ড্র হয় মার্সিসাইড ডার্বি ম্যাচটি। এবারের মৌসুমে লিগে এটি মাত্র দ্বিতীয় ড্র ইয়ুর্গেন ক্লপের দলের।

অবশ্য ড্র করলেও শিরোপার জন্য আর মাত্র ৫ পয়েন্ট চাই লিভারপুলের।
তবে বুধবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও শিরোপা উৎসবের সুযোগ পেতে পারে লিভারপুল। সে ক্ষেত্রে অবশ্য সোমবার বার্নলির বিপক্ষে হারতে হবে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির।

তিন দশক পর লিগ শিরোপার অপেক্ষায় থাকা লিভারপুলের পয়েন্ট ৩০ ম্যাচে ৮৩। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ২৯ ম্যাচে ৬০। এভারটন ৩০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আছে ১২তম স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION