সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান বিশ্বকাপ ফাইনালে 

খেলাধুলা ডেস্ক:

গ্রুপ পর্বে ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল পাকিস্তান। শেষদিকে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে পাকিস্তানের সামনে তৈরি হয় সেমিফাইনালে কোয়ালিফাই করার। বাবর আজমরা কাজে লাগায় সেই সুযোগ। বাংলাদেশকে হারিয়ে তারা জায়গা করে নেয় শেষ চারে।

আর আজ সিডনিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিটও কেটে ফেলল পাকিস্তান।
নিউজিল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে গেছে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখে। গ্রুপ পর্বে ব্যর্থ উদ্বোধনী জুটিই আজ জয়ের ভিত গড়ে দিয়েছে পাকিস্তানকে। রান তাড়া করতে নেমে দলকে ১০৫ রান এনে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নিষ্প্রভ থাকা বাবর আজ খেলেছেন ৪২ বলে ৫৩ রানের ইনিংস। রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৪৩ বলে ৫৭ রান। তিনে নামা মোহাম্মদ হারিস করেন ২৬ বলে ৩০ রান। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট দুটি উইকেট পান।

এর আগে, পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৫২ রান করতে সক্ষম হয় কেন উইলিয়াসমনরা। ৪২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি আজ পান দুটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION