মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপি মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই বৈঠকের কথা নিশ্চিত করেন।
কানাডা হাইকমিশনারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।
ভয়েস/জেইউ।