শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি দিয়ে তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

মাথার চুল অগোছালোভাবে ছেড়ে দেওয়া। সিল্ক জাতীয় একটি কাপড়ে নিজেকে আবৃত করেছেন আরমিনা খান। এমন লুকে স্বামীর বুকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার স্বামী তাকে জড়িয়ে ধরে বেবি বাম্পে হাতে রেখেছেন। পাকিস্তানি ছোট ও বড় পর্দার অভিনেত্রী আরমিনা খান তার ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন। তাতে এমন লুকে দেখা যায় তাকে।

সবকিছু ঠিকই ছিল; অনেকে আনন্দের খবর জেনে শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি। বরং তার নৈতিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এখানেই শেষ নয় তোপের মুখে পড়েন বলিউডের এই অভিনেত্রী।

পরে বাধ্য হয়ে নিজের ইনস্টাগ্রামের কমেন্ট অপশন বন্ধ করে দেন আরমিনা। কিন্তু এরই মধ্যে যা হওয়ার তা হয়ে গেছে। কারণ কমেন্টের স্ক্রিন শর্ট দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার বদৌলতে।

এসব কমেন্টের স্ক্রিন শটে একজন লিখেছেন— ‘তোমার জন্য লজ্জা হয়! তুমি একজন মুসলিম!’ আরেকজন লিখেছেন, ‘এটি পুরোপুরি বিদেশি সংস্কৃতি। আগে মেয়েরা এসব বিষয় লুকিয়ে রাখতেন। তোমার নৈতিকতা নিয়ে কথা বলার ভাষা আমার জানা নেই। দিনে দিনে সমাজ রসাতলে যাচ্ছে।’ এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। অবশ্য কিছু কিছু নেটিজেনের নোংরা মন্তব্যের জবাবও দিয়েছেন আরমিনা।

আরমিন খান ব্যক্তিগত জীবনে ফেসল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। গত মাসের ২২ তারিখে মা হতে যাওয়ার ঘোষণা দেন আরমিন। এ দম্পতির এটি প্রথম সন্তান।

আরমিনার জন্ম ও বেড়ে উঠা কানাডায়। ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। তিনি পাকিস্তান ও কানাডার দ্বৈত নাগরিক। ২০১৩ সালে ‘রাইফ’ নামে একটি ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন; কান চলচ্চিত্র উৎসবে এটি দারুণ প্রশংসা কুড়ায়।

‘হাফ! ইটস টু মাচ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আরমিনা। বেশ কিছু পাকিস্তানি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় পাকিস্তানি টিভি সিরিজ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION