সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ছোট থেকেই পাওয়ার হিটিং খেলতে ভালো লাগে প্রত্যাশার

খেলাধুলা ডেস্ক:

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর সোমবার আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এদিন শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ দল। দলের জয়ে এ দিন বড় ভূমিকা রেখেছেন ওপেনার আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা।

ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ৪৩ বল খেলে ৫ চার ও ৩ ছক্কার সাহায্যে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন প্রত্যাশা। ম্যাচ শেষে জানালেন বড় একটি জুটি গড়ার চেষ্টাই করছিলেন তিনি। এছাড়া পাওয়ার হিটিং শট খেলা ছোট বেলা থেকেই পছন্দ বলে জানান এই ওপেনার।

প্রত্যাশা বলেন, ‘যেহেতু আমরা অনেক ভালো একটা শেপের মধ্যে আছি, তো সামনের ম্যাচগুলোতে ভালো কিছু করব। পাওয়ার হিটিং শটটা ছোটবেলা থেকেই আমার খেলতে ভালো লাগে। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে আসি, প্রস্তুতি চলাকালে স্যাররা আমার মধ্যে এই প্রতিভা দেখতে পান। এজন্য তারা আমাকে নিয়ে অতিরিক্ত কিছু কাজ করেছেন। সেখান থেকেই পাওয়ার হিটিং শটগুলো খেলা।’

প্রত্যাশা যোগ করেন, ‘অনেক ভালো লাগছে। দেশের জন্য কিছু করতে পারছি, আগামীতে অনেক ভালো কিছু করতে চাই। আমি উইকেটে যখন যাই, তখন টিকে থাকা ও বড় একটা জুটি গড়ার চেষ্টা করছিলাম। আমার সঙ্গে যে আমার সঙ্গী ছিল, ওনাকে বারবার বলছিলাম আমরা একটা বড় জুটি গড়ব। আমরা সফল হয়েছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION