বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রদর্শনের অযোগ্য ‘মেকআপ’

বিনোদন প্রতিবেদক:

অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটি আগেই নিষিদ্ধ করেছে বাংলাদেশ সেন্সর বোর্ড। এক সুপারস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি আজ ২১ জানুয়ারি আপিল বোর্ডের শুনানি হয়।

শুনানি শেষে ‘মেকআপ’ মুক্তির অযোগ্য বলে রায় দিয়েছে আপিল বোর্ড। বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।

তিনি বলেন, ‘সেন্সর বোর্ডে আটকে থাকা তিনটি সিনেমার আপিল শুনানি হয়েছে। এর মধ্য ‘শনিবার বিকেল’ ও ‘রংঢং’ মুক্তির অনুমতি পেয়েছে।তবে আটকে দেওয়া হয়েছে ‘মেকআপ’ সিনেমা। আপিল বোর্ড সিনেমাটি প্রদর্শনোর অযোগ্য বলে রায় দিয়েছে।’

দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শটসহ নানা কারণেই এই সিনেমাটি প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ‘মেকআপ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। এছাড়া আছেন রোশান ও নবাগত রিয়েলী।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, কলকাতার পায়েল মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION