সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রেকর্ড ভেঙে বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়কে নিলো চেলসি

খেলাধুলা ডেস্ক:

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডে চমক দেখান এনজো ফার্নান্দেজ। লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বমঞ্চে গোলের কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার বিপক্ষে। হন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়। ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে দলে ভেড়ালো চেলসি।

এই মিডফিল্ডারের ১২ কোটি ১০ লাখ ইউরো রিলিজ ক্লজ চুকিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বেনফিকা থেকে তার সঙ্গে চুক্তি করেছে চেলসি। মঙ্গলবার পর্তুগিজ দলটি এক ঘোষণায় এই কথা জানায়।

বেনফিকা এক বিবৃতিতে নিশ্চিত করে ২২ বছর বয়সী রিলিজ ফি পাঁচ কিস্তিতে পরিশোধ করা হবে, এই প্রতিশ্রুতিতে দুই ক্লাব চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছে। সাড়ে ৮ বছরের চুক্তি করেছেন ফার্নান্দেজ।

এর আগে ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে ১০ কোটি পাউন্ডে কিনেছিল ম্যানসিটি, যা ছিল প্রিমিয়ার লিগের আরেগ রেকর্ড ফি।

বেনফিকা কোচ রজার শুমিড ফার্নান্দেজকে ছাড়তে চাননি। কিন্তু আগে বলেছিলেন, কোনো ক্লাব যদি খেলোয়াড়ের রিলিজ ক্লজ দেয়, সেক্ষেত্রে তাদের হাত বাঁধা থাকে।

২০২২ সালে আর্জেন্টিনার দল রিভার প্লেট থেকে বেনফিকায় যোগ দেন ফার্নান্দেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ খেলেন, করেন চার গোল ও সাত অ্যাসিস্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION