সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এশিয়া কাপ হবে আমিরাতে!

খেলাধুলা ডেস্ক:

আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে কম বিতর্ক চলছে না। চলতি বছর এশিয়া কাপ কি শেষ পর্যন্ত পাকিস্তানেই হবে? নাকি পাকিস্তান থেকে সরে যাবে সেই প্রতিযোগিতা? তা নিয়ে বিতর্ক চলছেই।

গতকাল বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যদিও ভেন্যুর ব্যাপারে কোনো সিদ্ধান্তই হয়নি। তা স্থগিত করা হয়েছে আগামী মার্চ পর্যন্ত। তবে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, পাকিস্তান নয় সংযুক্ত আরব আমিরতে হবে বিশ্বকাপ।
প্রথমে ঠিক ছিল আসন্ন এশিয়া কাপের আসর বসবে পাকিস্তানে। তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ স্পষ্ট করে দেন, ভারতের পক্ষে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলা সম্ভব নয়। জয় শাহ সেই সময়ে এশিয়া কাপের আয়োজন আমিরাতের মতোন নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি জানিয়েছিলেন। যার কড়া জবাব দিয়েছিলেন তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। এশিয়া কাপে ভারত না গেলে পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুমকি দিয়েছিলেন তিনি।

তবে সেই জবাবের কদিনের মধ্যে বদলে গেছে পিসিবির খোলনলচে। বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করেন, পাকিস্তানেই যাতে এশিয়া কাপ আয়োজন করা হয়। কিন্তু এসিসি প্রেসিডেন্ট জয় শাহ সেই কথা শোনেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

গত বছর আমিরাতেই এশিয়া কাপ হয়েছিল। যেখানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION