সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রাসেল-নারিন যোগ দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ দিকে এসে আন্দ্রে রাসেল-সুনীল নারিনকে দলে ভেড়ালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লে-অফ থেকে পাকিস্তানি ক্রিকেটারদের পাবে না কুমিল্লা, তাদের অভাব পূরণ করতেই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০) খেলা এই দুই ক্যারিবীয়ানকে উড়িয়ে আনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সোমবার রাতে রাসেল-নারিন দলের সঙ্গে যোগ দেন। আইএলটি-২০তে আবুধাবি নাইটরাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন নারিন। একই দলে খেলেছিলেন রাসেলও। কিন্তু দলটি মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় বড় নাম থাকলেও সুবিধা করতে পারেনি দলটি। দুজনের পারফরম্যান্সও ছিল সাদামাটা।

এদিকে বিপিএলে কুমিল্লা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে আগেই। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তৃতীয় স্থানে। এখন তাদের লড়াই সেরা দুইয়ে থাকার। তাহলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাড়তি সুবিধা পাওয়া যাবে। এ জন্যই মূলত রাসেল-নারাইনের মতো বড় নামদের নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ সন্ধ্যায় ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নামবে কুমিল্লা। এই ম্যাচে খেলে দেশে ফিরে যাবেন প্রায় ম্যাচে ব্যাট হাতে দলটির ভিত গড়ে দেওয়া পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। আর দেশে ফিরে যাওয়া খুশদিল শাহ লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে আসবেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION