বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

‘ফ্রড-দ্য বাটপার’ সিনেমায় ববি

ইয়ামিন হক ববি

বিনোদন ডেস্ক:

নতুন আরও এক সিনেমায় যুক্ত হয়েছেন হালের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমার নাম ‘ফ্রড-দ্য বাটপার’। এটি নির্মাণ করবেন শফিক হাসান। সম্প্রতি ববি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এর শুটিং শুরুর কথা রয়েছে। এর কাহিনী ও সংলাপ করেছেন দেলোয়ার হোসেন দিল।

সিনেমাটিতে ববি অভিনয় করবেন একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর চরিত্রে, যার পুরো পরিবার ইতালি থাকলেও দেশপ্রেমের কারণে সে বাংলাদেশেই থাকে। সিনেমাটি নিয়ে আশাবাদী এই ববি। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয়বারের মতো শফিক ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। গল্পটা দেশপ্রেমের ওপর।

আমার খুব ভালো লেগেছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদেরও পছন্দ হবে। এদিকে ববি গতকাল উড়াল দিয়েছেন লন্ডনে। সেখানে দুই ছবির শুটিং করবেন তিনি। অন্যদিকে সম্প্রতি তিনি ‘মেঘনা কন্যা’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন। এ ছাড়া শেষ করেছেন ‘পাপ পূণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দু’টি সিনেমার শুটিং। আসছে মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION