রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

১৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলনা হত্যাকাণ্ডের আসামির

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী

মহেশখালীতে একটি হত্যা মামলায় ১৩ বছর পর একজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মোহাম্মদ রিদুয়ান (৩৫)। তিনি উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামের আবুল কালামের পুত্র। গতকাল ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনাপাড়া থেকে তাকে গ্রেফতার করে মহেশখালী থানার এস,আই মোনায়েম ও এস,আই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।

নিহত আব্দু শুক্কুরের ছোট ভাই মোজাম্মেল হক শিপু জানান, গ্রেফতারকৃত রিদুয়ানসহ তার ওপর দুই ভাই আব্দুস সালাম ও ইসমাইল এবং তাদের পিতা আবুল কালাম বাড়ি ভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে ২০১০ সালের ৩১ জুলাই আমার ভাইকে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডিতে আত্মগোপনে ছিল। গতকাল শনিবার ওই আসামিকে শাপলাপুর এলাকায় পেয়ে পুলিশ গ্রেফতার করে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক ওই আসামিকে শাপলাপুর এলাকায় জমিতে কাজ করা অবস্থায় গ্রেফতার করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION