বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকা হতে আইস উদ্ধার, জালসহ নৌকা জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথড (আইস) ও ১০ কেজি ওজনের সুতার জালসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকা হতে মাদকসহ নৌকাটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খালিদ মোহাম্মদ ইফতেখার।

এ সময় তিনি জানান, মিয়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীর জালিয়ার দ্বীপে অবস্থান নেয় বিজিবি টহলদল। এসময় দুই ব্যক্তি একটি কাঠের নৌকা যোগে মিয়ানমার হতে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই আরোহী নৌকা থেকে লাফিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশী চালিয়ে জালের সাথে মোড়ানো ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথড (আইস) ও ১০ কেজি ওজনের সুতার জালসহ নৌকাটি জব্দ করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত নৌকা ও জাল টেকনাফ শুল্ক গুদামে জমা প্রদান শেষে মাদকগুলো পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION