রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

কক্সবাজারে রাজনীতিবিদ ও ব্যবসায়ী মুহিবুল্লাহ আর নেই

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ি আলহাজ্ব মোহাম্মদ মুহিবুল্লাহ আজ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় ঢাকাস্থ ন্যাশনাল নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

আজ আছরের নামাজের পর কক্সবাজার কেন্দ্রিয় ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা পরদিন শুক্রবার সকাল ১০টায় বড় মহেশখালী মাঠে অনুষ্ঠিত হবে এবং পরে নতুন বাজারস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে গেল সোমবার ব্রেইন স্ট্রোক করে তিনি কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার সকালের দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।

উল্লেখ্য, মরহুম মুহিবুল্লাহ মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের কৃতি সন্তান ও মহকুমা সংগ্রাম কমিটির ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মওদুদ আহমেদের সন্তান তিনি। এছাড়া তিনি জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য, মহেশখালী-কুতুবদিয়া আসনে মহাজোট মনোনীত সংসদ সদস্য পদের মনোনয়ন পেয়েছিলেন, কক্সবাজারের ডক্টরস চেম্বার এবং সিআইসি’র অন্যতম কর্ণধার মোহাম্মদ মুহিবুল্লাহ।

তার মৃত্যুদে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কক্সবাজারের জনপ্রিয় নিউজ পোর্টাল (www.coxsbazarvoice.com) কক্সবাজার ভয়েস ডট কমের উপদেষ্টা সম্পাদক আবু তাহের, প্রধান সম্পাদক আবদুল আজিজ, সম্পাদক বিশ্বজিত সেন ও বার্তা সম্পাদক মোহাম্মদ জিকির উল্লাহ জিকু সহ অনেকে। বিবৃতিতে বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোহাম্মদ মুহিবুল্লাহর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সববেদনা জ্ঞাপন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION