রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

উখিয়ায় অস্ত্রসহ ৬ আরসা সদস্য গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক:
উখিয়ায় আশ্রয় শিবির থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্টি ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা’ এর ছয় সদস্যকে আটক করেছে র‍্যাব।
র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উর্ধ্বতন সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের ই-ব্লকে এ অভিযান চালানো হয়।
আটকরা হল- উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের কে-১২ ব্লকের বাসিন্দা আমির হাকিমের ছেলে মোহাম্মদ আরব (২৪) এবং একই আশ্রয় শিবিরের কে-৬ ব্লকের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ নূরু (৩১), এফ-২৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ছালেহ’র ছেলে মোহাম্মদ ইউনুছ (৩৩), এম-১৯ ব্লকের বাসিন্দা আব্দুল গফ্ফারের ছেলে মোহাম্মদ হারুন (২৮), এম-১১ ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২) ও এম-১৯ ব্লকের বাসিন্দা মৃত আবু সিদ্দিকের ছেলে হাফিজুল আমীন (২৫)।
আবু সালাম বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ই-ব্লকের জনৈক আবুল ফয়েজের দোকানের সামনে পাকা সিঁড়িতে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে কতিপয় দুষ্কৃতিকারি সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে র‍্যাব ও এপিবিএন এর যৌথ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টায় চালায়। পরে ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
” এসময় আটকদের দেহ তল্লাশী দেশিয় তৈরী একটি বন্দুক ও দুইটি গুলি পাওয়া যায়। “
আটকরা প্রাথমিক স্বীকারোক্তির বরাতে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ” রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অবৈধ সুবিধাদি আদায়ের জন্য আটকরা অবস্থান করছিল। তারা (আটকরা) মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা’র সক্রিয় সদস্য। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION