বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে ৪.১০ মাত্রার ভূমিকম্প

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল ৪ টা ৩৯ মিনিটের সময়ে এই ভূকম্পণ অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ আব্দুর রহমান।
তিনি বলেন, বিকাল ৪ টা ৩৯ মিনিটে মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।
সৃষ্ট ভূমিকম্পের কারণে সংশ্লিষ্টদের কাছ থেকে এই পর্যন্ত (বিকাল সাড়ে ৫ টা) ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION