বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে র‌্যাবের হাতে ধর্ষণ মামলার আসামি আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ থানার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. রফিক (৪১) নামে এক আসামিকে আটক করেছে র‌্যাব-১৫। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকা থেকে ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার কলিম উল্লার ছেলে মো. রফিককে আটক করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মো. রফিকের বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার মামলা নং-৬২, তারিখঃ-১৯/০৯/২০১৪ খ্রিঃ, জিআর নং-৫১৭/১৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে।

মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে জানান, আটককৃত আসামির পূর্বের মামলার গ্রেফতারি পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION