মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে বেদানা খান

ভয়েস নিউজ ডেস্ক:
জীবনযাত্রায় সচেতন না হলে যেকোনো বয়সের মানুষই হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন। তবে নির্দিষ্ট একটি বয়সের পর হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। আর উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস থাকলে এ ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত।

সমীক্ষা বলছে, গোটা বিশ্বে প্রতি বছর মোট মৃত্যুর অর্ধেকের কারণ হার্ট অ্যাটাক। হৃদরোগের ঘটনা ক্রমশ ব়েড়ে চলেছে।এই রোগ ঠেকানোর সত্যিই কি কোনও উপায় নেই?

পুষ্টিবিদরা বলছেন, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, বাইরের তেলমশলা জাতীয় খাবার খাওয়া, যথেষ্ট ঘুম না হওয়া, নুন জাতীয় খাবার বেশি খাওয়া— এই কারণগুলো হৃদরোগের নেপথ্যে রয়েছে। শরীরের যত্ন নেওয়া, সুষম খাবার খাওয়া এবং মানসিক চাপ কম নেওয়া— এই তিনটি নিয়ম মেনে চললে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়ানো সম্ভব। তবে এই তালিকায় রয়েছে একটি ফল। হৃদরোগ দূরে রাখতে সেটি দারুণ কার্যকরী। পুষ্টিবিদদের মতে, প্রতি দিন যদি একটিও বেদানা খাওয়া যায়, তা হলে হৃদরোগ দূরে রাখা সম্ভব।

বেদানায় রয়েছে বহু উপকারী পুষ্টিগুণ, শরীরের খেয়াল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হার্টের যত্ন নিতে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন বেদানার ওপর। অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ বেদানা ধমনিতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। সেই রক্ত যাতে জমাট বেঁধে না যায়, সেই দিকেও সমান নজর বেদানার। উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাই চিকিৎসকরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বলেন। বেদানা সেই কাজটি করে। রোজ অন্তত এক গ্লাস করে বেদানার রস খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে বলেই মনে করছেন চিকিৎসকরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION