বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফের বাহারছড়ায় মুক্তিপণের দাবিতে দুই শিশু অপহরণ 

বিশেষ প্রতিবেদক:
টেকনাফে ‘মুক্তিপণের দাবিতে’ দুই শিশুকে অপহরণ করেছে দুষ্কৃতিকারিরা।
শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে  টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান।
অপহৃতরা হল- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ওবায়দুল্লাহ (১৫) এবং একই এলাকার হোসাইন আলীর ছেলে মো. সালমান (৬)। তারা দুইজনই প্রতিবেশী।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান জানান শুক্রবার সন্ধ্যার আগে টেকনাফের মারিশবুনিয়া এলাকার প্রতিবেশী দুই শিশু বাড়ী থেকে খেলতে বের হয়। খেলার এক পর্যায়ে ওই শিশুরা বাড়ীর পার্শ্ববর্তী সোনার পাড়া-টেকনাফ আন্ত:সড়কে অবস্থান করছিল। এসময় অটোরিকশা যোগে সেখানে এসে ৫/৬  জন দূর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়।
স্বজনরা জানিয়েছে, অপহৃত দুই শিশুর মধ্যে একজনের ( মোহাম্মদ আলীর ছেলে ) কাছে মোবাইল ফোন ছিল। ঘটনার পর রাত সাড়ে ৯ টার দিকে শিশুটির ওই মোবাইল ফোনের নম্বর থেকে মোহাম্মদ আলীকে কল করে দূর্বৃত্তরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
পরিদর্শক বলেন,  রাত ১১ টার মধ্যেই দূর্বৃত্তরা মুক্তিপণের টাকা পরিশোধের জন্য সময় নির্ধারণ করে দেয়। অন্যথায় অপহৃত দুই শিশুকে মেরে ফেলারও হুমকী দেয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ অপহৃতদের উদ্ধারে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালাচ্ছে বলে জানান মশিউর রহমান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION