বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় বাস-লেগুনার সংঘর্ষে ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনা, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

চকরিয়ায় বাস-লেগুনার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার সীমান্তবর্তী আজিজনগর এলাকায় জেলা পরিষদ গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের আবুল বশরের ছেলে আব্দুল হামিদ (৩০), করমুহুরী পাড়ার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও দানুমিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪)।

আহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কামাল হোসেনে স্ত্রী নূর আয়শা (৪০), একই ইউনিয়নের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ মায়াজ (১৫), আজিজনগর চেয়ারম্যান পাড়ার ৩নং ওয়ার্ডের মৃত রেজাউল করিমের ছেলে মোহাম্মদ শাহাজান (৪০) এবং বাকি এক জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী লেগুনা চকরিয়া থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় যাচ্ছিল। পথে আজিজনগর এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ৪ জনকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

চিরিঙ্গা হইওয়ে থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION