সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে: দুই হাজারের বেশী ঘর পুড়ে ছাঁই

বিশেষ প্রতিবেদক:

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুনে নিয়ন্ত্রণে আনা হয়েছে। রবিবার বিকাল ৩টা থেকে ১১নং রোহিঙ্গা ক্যাম্পের আগুন বিকাল ৫টার দিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। কক্সবাজার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও বিভিন্ন সংস্থার প্রচেষ্টা প্রায় ২ ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আগুনে পুড়ে গেছে ২ হাজারের বেী রোহিঙ্গাদেও ঝুঁপড়ি ঘর।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইন চার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল জানান, ‘প্রায় ২ ঘন্টা পর শিবিরে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমান তালিকা তৈরীর কাজ শুরু করছি। প্রাথমিকভাবে ধারনা করছি ২ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। কিভাবে আগুনের ঘটনা ঘটছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ‘রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের খবর শোনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সেই সাথে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বিভিন্ন সংস্থা কাজ করছে। এর আগে কক্সবাজারের উখিয়া এবং বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গিয়েছিল ঘরবাড়ি ও দোকানপাট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION