রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

চট্টগ্রামে ট্রেনে বাসের ধাক্কায় ৩ জন নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ট্রেনে বাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন।সোমবার (৬ মার্চ) রাত ৮টার দিকে ইপিজেড থানার বিমানবন্দর সড়কে সাউথ ইস্টার্ন ট্যাংক টার্মিনাল এলাকায় মেঘনা তেলের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিন জন হলেন- রেলওয়ের কর্মচারী মো. আজিজুল হক (৩০), বাসযাত্রী আসাদুজ্জামান (৩০) এবং মিটুন কান্তি দে (২৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী রেলওয়ের কর্মচারী আনোয়ার বলেন, ‘রাতে চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে খালি ট্রেনটি তেলের জন্য মেঘনা ডিপোতে যাচ্ছিল। রাস্তা ক্রস করার সময় বাসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু বাসটি সিগন্যাল না থেমে দ্রুত গতিতে ট্রেনে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি উল্টে গিয়ে আজিজ ভাইয়ের ওপর পড়ে। তখন তাকে নিয়ে আমরা হাসপাতালে চলে গেছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION