বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন। ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন উর রশিদ জানান, বুধবার (৮ মার্চ) সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতার নাম সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা। তিনি উখিয়া উপজেলার কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

সৈয়দ হারুন উর রশিদ বলেন, ‘মাঝি হোসেন সকালে ঘর থেকে বের হলে আরসা নামধারী একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে তাকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে।’

ওই ক্যাম্পের বাসিন্দা আলী হোসাইন বলেন, ‘হেড মাঝি ক্যাম্পে আরসার বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়-ভীতির মধ্যে রয়েছেন।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION