বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বাধীনতার মাসে সবাই কে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে:উবায়দুল মোকতাদির

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী

মহেশখালীতে ৬ষ্ঠ মহেশখালী আন্তর্জাতিক লেখক উৎসব ও বইমেলা ২০২৩ অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। ১০মার্চ শুক্রবার সকাল ১০টার সময় মহেশখালী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানেের উদ্বোধন হয়েছে।

প্রতিবুদ্ধিজীবী সম্পাদক ও বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, মার্চ মাস সমগ্র পৃথিবীর সব দেশের জন্যই আসে কিন্তুু মার্চ মাসটা ভিন্ন রুপ নিয়ে গৌরব, ইতিহাস, ঐতিহ্যমন্ডিত হয়ে শুধু বাঙালি জাতির জন্য স্পেশাল ভাবে আসে। স্বাধীনতার মাসে সবাই কে দেশপ্রেম নিয়ে উজ্জীবিত হয়ে কাজ করতে বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মেহবুব হাসান (ভারত), অধ্যাপক মেজর (অব) নুরুল হুদা কুতুবী, ড.মোহাম্মদ আব্দুল হাই, অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, কামরুল হাসান সিদ্দিকী, সাঈদ আহমেদ বাবু, অধ্যাপক স্বপন নাথ, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃশরীফ বাদশা। মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি
এ.এফ.এম শামীম। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্ব বিকাল ৩টার সময় শুরু হয়। এতে
কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানে দেশ বিদেশের এবং স্থানীয় কবি,শিল্পী ও সাহিত্যিকদের উপস্থিতিতে মুখরিত হয় মেলা প্রাঙ্গন।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION