বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে ৫৮৫ বোতল বিদেশী মদ জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

সেন্টমার্টিন এর ছেঁড়া দ্বীপ সংলগ্ন কেয়া বন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ৫৮৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।শনিবার (১১ মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৫ টায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্ণাভ এর নেতৃত্বে সেন্টমার্টিনস্থ ছেঁড়া দ্বীপ সংলগ্ন কেয়া বন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেঁড়া দ্বীপের কেয়া বন এর মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩৫ টি পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বস্তাসমূহ তল্লাশি করে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় অবৈধ বিদেশি মদ পাচারকারীগণ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION