বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিমোফিলিয়া রোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সাহাব উদ্দিন, মহেশখালী:

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে রক্তের বিরল রোগ হিমোফিলিয়া বিষয়ে জনসচেতনতা বাড়াতে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার সময় বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলীয় দ্বীপে আউটরিচ এবং সনাক্তকরণ বিষয়ে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ মহেশখালী শাখার উদ্যোগে মহেশখালী হাসপাতাল সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা.মো.আবুল কাশেম। হিমোফিলিয়া রোগের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডা.আশিকুল ওয়াহাব চৌধুরী,স্টাফ নার্স ওবায়দা খানম, ডা. সৌরব বিষ্ণুওয়াজ, ডা. মো. নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ রোগের কোন চিকিৎসা নেই, তবে সচেতনতা প্রধান উপসম। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণজনিত জন্মগত সমস্যা যা সাধারণত পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার লাভ করে। এই সমস্ত রোগীদের রক্তক্ষরণ অতিদ্রুত গতিতে হয় না বরং এদের রক্তদীর্ঘক্ষণ ধরে হতে থাকে। রক্ত জমাট বাধার উপকরণ ফ্যাক্টর এইট এর ঘাটতির জন্য হিমোফিলিয়া ”এ” এবং ফ্যাক্টর এইট ঘাটতির জন্য হিমোফিলিয়া ”বি” হয়ে থাকে।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION