বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নাফ নদী থেকে আইসসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- উখিয়া ৩ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে সাকের (২২), ১২ নম্বর বালুখালী ক্যাম্পের আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ জাবের (১৯) এবং মিয়ানমারের মংডু সিকদার পাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৩)।

বিজিবির-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় মিয়ানমার থেকে দুটি কাঠের নৌকায় করে ৮/১০ জন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে বিজিবি নৌকা থামানোর সংকেত দেয়। বিজিবির উপিস্থিতি টের পেয়ে নৌকার আরোহীরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ধাওয়া করে তিন জনকে দুটি কাঠের নৌকাসহ আটক করা হয়। নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে ১ কেজি ২৯৪ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মাদক ও নৌকাসহ আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION