বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়ায় গ্রীন লাইন পরিবহণের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বুধবার সকাল ৯ টার দিকে চকরিয়ার বানিয়াছড়া অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী।
নিহতরা হলেন- হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি ও আরমান শাকিল। তাদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়।
চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী বলেন- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রীনলাইন পরিবহণের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION