বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

‘আমি মদ ছুঁয়েও দেখি না’

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বলিউডেও অভিনয় করেছেন তিনি। তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা।

সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এই অভিনেত্রী। কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এই মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। শ্রুতি তার অফিশিয়াল ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে জানালেন— মদ স্পর্শও করেন না তিনি।

হুইস্কি, বিয়ার, ককটেল, ভদকা— কোনটি আপনার পছন্দ? এক ভক্তের এই প্রশ্নের জবাবে শ্রুতি হাসান লিখেন, ‘আমি খুব সংযমী জীবন-যাপন করি। গত বছর ৬ এভাবেই কাটিয়েছি। মদ ছুঁয়েও দেখি না। আর আপনি এখন জানতে চাইছেন কোনটি আমার পছন্দ! কিছু সময় অ্যালকোহল মুক্ত বিয়ার পান করি। কিন্তু মদ খাই না। এজন্য আমি আনন্দিত।’

অভিনয়ে ঠিক আগের মতো সরব নন শ্রুতি হাসান। গত বছর তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। চলতি বছরের ১৩ জানুয়ারি মুক্তি পায় ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’। এটি তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সালার’। এ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমা কন্নড় ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION