বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুদিনের মাথায় আবারো এক যুবক খুন 

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারিদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ মাহবুব ওরফে হাফেজ মাহবুব (২৭) উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান শনিবার সন্ধ্যায় বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-৭ ব্লকে কতিপয় স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন মোহাম্মদ মাহবুব। এক পর্যায়ে ৫/৭ জন মুখোশধারী দুষ্কৃতিকারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়।
কিছুদূর নেওয়ার পর দুষ্কৃতিকারীরা মোহাম্মদ মাহবুবকে লক্ষ্য করে বুকে পরপর ২ টি গুলি ছুড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।
ওসি জানান পরে আহত গুলিবিদ্ধ ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে বালুখালী ১২ নম্বর আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এরপর সেখানে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।
শেখ মোহাম্মদ আলী জানান, মোহাম্মদ মাহবুব রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধকর্মের বিরোধিতা এবং স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রত্যাবাসন বিরোধী গ্রুপ এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তের পর খুনের প্রকৃত কারণ জানানো সম্ভব হবে।  ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।
শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত গত ১৫ ও ১৬ মার্চ পরপর দুদিন রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা যুবককে গুলি করে ও জবাই করে হত্যা করে। এর আগে গত ৬ ও ৭ মার্চ ক্যাম্পে এক কমিউনিটি নেতা সহ দুই রোহিঙ্গাকে খুন করে সন্ত্রাসীরা।
এছারা এ মাসে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কমপক্ষে বিশটিরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION