সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জামাল

খেলাধুলা ডেস্ক:

হ্যামস্ট্রিং চোটের কারণে জার্মানি দল থেকে সরিয়ে নেয়া হয়েছে জামাল মুসিয়ালাকে। ফলে পেরু ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না বায়ার্ন মিউনিখের এই তরুণ ফরোয়ার্ড।

মুসিয়ালার না খেলার বিষয়টি গত সোমবার জানিয়েছেন জার্মানি কোচ হান্স ফ্লিক। ২০ বছর বয়সী এই ফুটবলার কবে চোট পেয়েছেন কিংবা সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে জাতীয় দল বা ক্লাবের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

চোটে পড়ার আগে চলতি মৌসুমে বায়ার্নের হয়ে দারুণ ছন্দে ছিলেন মুসিয়ালা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন তিনি। এই মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন শীর্ষে (১১ গোল)।

দ্বিতীয় জার্মান খেলোয়াড় হিসেবে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন মুসিয়ালা। তার আগে কাঁধের চোটে ছিটকে যান ডিফেন্ডার আর্মেল বেলা-কোচাপ। বেলা-কোচাপের বদলি হিসেবে এসি মিলানের ডিফেন্ডার মালিক চাও দলে এসেছেন। তবে মুসিয়ালার জায়গায় কাউকে নেওয়া হয়নি।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে জার্মানি। আগামী ২৫ মার্চ পেরুর বিপক্ষে খেলবে তারা। তিন দিন পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বেলজিয়াম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION