বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গোয়ালিয়ায় পাহাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি স্থাপনা উচ্ছেদ

ভয়েস প্রতিবেদক:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দ: গোয়ালিয়াপালংয়ে পাহাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ধোঁয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ধোঁয়াপালং বিটের বিট কর্মকর্তা আবদুল করিম সহ বন কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানিয়রা জানান, খাইরুল হক, মুজিবুল হক, নুরুল হক, জাফর আলম, বদিউর রহমান, জাহেদ সহ ৮/১০ মিলে পাহাড়সহ বন বিভাগের বেশ কিছু জায়গা জবরদখল করে রাখে। গত ২-৩ দিন ধরে উক্ত পাহাড়ের ঢালে গাছ-বাঁশ দিয়ে ৮টি ঘর তৈরী করে। বৃহস্পতিবার বন বিভাগের লোকজন আসলে অবৈধ দখলকারীরা পালিয়ে যায়। বন বিভাগ এসব ঘর উচ্ছেদ করে মালামাল নিয়ে যায়।

ধোঁয়াপালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, খুনিয়াপালংয়ের দ: গোয়ালিয়াপালংয়ে পাহাড়ে বন বিভাগের জমিতে কিছু লোক অবৈধ স্থাপনা গড়ে তোলে জবরদখলের চেষ্টার সংবাদ পায়। এতে বনকর্মী ও স্থানীয় মানুষজনকে সাথে নিয়ে অবৈধভাবে গড়ে তোলা ৮টি ঘর উচ্ছেদ করা হয়েছে। মূলত কিছু ভুমিগ্রাসী লোক বনভুমি জবরদখল করতে নানা ভাবে চেষ্ঠা চালিয়ে আসছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে বনভুমি রক্ষা করে আসছি। এসব জবরদখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION