রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

বন্দিদের হত্যা করছে রাশিয়া ও ইউক্রেন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বন্দিদের হত্যা করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।শুক্রবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার তদারকি কর্মকর্তা মাটিলডা বোগনার এ কথা বলেন।

তিনি জানান, ‘সম্প্রতি কয়েকমাস ধরে জাতিসংঘ লক্ষ্য করেছে যে যুদ্ধক্ষেত্রে দুই দেশই প্রায়শ বন্দীদের হত্যা করছে’।

জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, আমরা দুই দেশেরই বন্দি হত্যার প্রমাণাদি সংগ্রহ করছি। আমাদের কাছে ২৫ রুশ বন্দিকে ইউক্রেনের সেনাবাহিনী হত্যা করেছে বলেও প্রমাণ রয়েছে।

এমনকি রুশ বাহিনীর হাতে ১৫ ইউক্রেনীয় বন্দিকে হত্যার প্রমাণ রয়েছে বলে জানান জাতিসংঘের এ মানবাধিকারবিষয়ক কর্মকর্তা।

তিনি বলেন, বাখমুতে রুশ ভারাটে ওয়াগনার গ্রুপের সেনারা ১১ ইউক্রেনীয় বন্দিকে গুলি করে হত্যা করেছে।

দুই পক্ষকেই এ বিষয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানান মাটিলডা বোগনার। তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে বন্দিকে আটকের সঙ্গে সঙ্গেই হত্যা ফেলা হচ্ছে।মস্কো ও কিয়েভ পরস্পরকে বন্দি হত্যার বিষয়ে দোষারোপ করলেও, আদতে দুই দেশই এ অপরাধে জড়িত বলে অভিযোগ জাতিসংঘের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION