রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে এসআরবি। এ সময় মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ থানার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন পুরুল্লার ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮-এর নূর আলম (২৭) ও জম মুল্লোক (৫০)।

এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুরুল্লার ঘাট এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এর ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION