বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ায় পরিত্যক্ত ব্যাটারির পানি পানে মা-মেয়ের মৃত্যু

মৃত্যু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক,কুতুবদিয়া:

কুতুবদিয়ায় পারিবারিক কলহের দরুণ ব্যাটারির পরিত্যক্ত পানি পান করায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) রাতে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের মো. রাশেদ (মানিক) এর বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সমাজসেবক লিয়াকত আলী ও মানিকের মা ছমুদা বেগম জানান, বছর দুয়েক আগে বিয়ে হওয়া ওই গ্রামের মানিক ও স্ত্রী নয়নমনির সাথে প্রায়ই নানা বিষয়ে ঝগড়া হতো । স্ত্রীর মোবাইল ব্যবহার করা নিয়ে শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় নয়নমনি সৌবিদ্যুতের বদলানো পরিত্যক্ত ব্যাটারির পানি প্রথমে ১০ মাস বয়সী শিশু কন্যা মেহেরমনিকে পান করিয়ে নিজেও পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

পরে প্রতিবেশীরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সোহেল মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে রাত ১১টার দিকে নয়নমনি (২০) ও শিশু কন্যা মেহেরমনির মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ছাবের আহমদ বলেন, মা-শিশুর মৃত্যুর বিষয়টি তিনি থানার ওসিকে অবগত করেছেন। মেয়ের পিতা মামলার করবেন বলে চট্টগ্রাম থেকে লাশ দু‘টি নিতে জাননি বলেও জানান তিনি।

থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, উত্তর ধুরুং এলাকার মা-শিশু কন্যার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্ত শেষে নিয়ে আসার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ দিকে হাসপাতালে স্ত্রী-কন্যার মৃত্যুর সংবাদ শুনেই স্বামী মো. রাশেদ প্রকাশ মানিক পলাতক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION