রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

সেন্টমার্টিন থেকে ৭ লাখ পিস ইয়াবা জব্দ

ইয়াবা,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ সেন্টমার্টিন দ্বীপ থেকে আবারও ৭ লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৮মার্চ)রাত২টার দিকে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ পূর্ব এলাকায় অভিযান চালিয়ে এ চালানটি উদ্ধার করা হয় বলে জানায় কোস্ট গার্ড সূত্র। এসময় একটি নৌকাও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেন্টমার্টিন পূর্ব চরে ওৎ পেতে থাকে।

রাতে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা সেন্টমার্টিন উপকূলে চরের কাছাকাছি পৌঁছলে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি চ্যালেঞ্জ করে। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি দেখে নৌকায় থাকা দুই পাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে একটি পলিথিনের বস্তায় বিশেষ কায়দায় রাখা ৭লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান কোস্ট গার্ডদের এ কর্মকর্তা ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION