সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

বাঁশখালীতে ২০হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ভয়েস প্রতিবেদক:

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ সকাল ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ মার্চ) সকালে বাঁশখালী থানা পুলিশ জানায়, ইয়াবা পাচারের অভিযোগ পেয়ে থানা পুলিশের এসআই মো: রফিকুল ইসলাম তার দলসহ বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের দক্ষিণে ফুটখালী ব্রিজের পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসায়। এ সময় যাত্রীবেশে কক্সবাজার থেকে চট্টগ্রাম মহানগরে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এক নারীসহ তিনজনকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফের সাফরান কোরাচী পাড়ার দিল মোহাম্মদের স্ত্রী সেলিনা আক্তার (২৭), আবুল হোসেনের বাড়ী এলাকার আবুল হোসেনের পুত্র আব্দুল হামিদ প্রকাশ আব্দুল (৪০), মাদারীপুর সদরের পৌরসভা ৪নং ওয়ার্ডের বাজিতপুর এলাকার সিরাজ মোল্লার পুত্র সমরাজ মোল্লা (৫২)।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

অপরদিকে বুধবার সন্ধ্যায় একই স্থানে থানা পুলিশের এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে ১০ হাজার ইয়াবাসহ উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোঃ নাজির এর পুত্র রমজান মোবারক (২৪), এবং দক্ষিণ তুতুরবিল রাজাপালং ইউপির জাফর আলমের পুত্র মোঃ সাহাবুদ্দিনকে (২৮) গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ নং মামলা রুজু করেন ।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য ব্যবহার রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION