বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

খরুলিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদরের খরুলিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সুলতান।
নিহত সুনীল বড়ুয়া (৪৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে টিপু সুলতান বলেন, শনিবার দুপুরে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার বড়ুয়া পাড়ার কয়েকজন লোক স্থানীয় একটি খালে কাঁকড়া ধরতে যায়। বিকালে আকস্মিক সামান্য ঝড়ো হাওয়ার বৃষ্টিপাত শুরু হয়। এতে খালে কাঁকড়া ধরতে লোকগুলো বাড়ীর উদ্দ্যেশে রওনা দেয়।
” এক পর্যায়ে লোকগুলো স্থানীয় বড়ুয়া পাড়া শ্মশান এলাকায় পৌঁছলে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে সুনীল বড়ুয়া নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। “
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION